News Bangla 24 BD | অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। অন্যায়-অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে। বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনে এ ধরনের ব্যবস্থা গ্রহণের নজির নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। তারা আগামীতে একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন করার জন্য প্রস্তুতি নিবেন।

জাতীয় সম্মেলন করতে আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের কিছু জেলায়, উপজেলা ও ইউনিয়নের সম্মেলন বাকি আছে। এই সময়ের মধ্যে এসব সম্মেলন সম্পন্ন করা হবে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ১৭৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের জবাব পাওয়া পর বিদ্রোহী প্রার্থীদের যারা মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতা ফ্লাইওভার উদ্বোধন করবেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ৩৭৫ কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে ভুলতা চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। জনদুর্ভোগ কমানোর জন্য এবং যানজট নিরসনে ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনের কাজের ফিজিবিলিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অচিরেই ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে রূপান্তরের কাজ শুরু করা হবে। এই সড়কের চার লেনের কাজ সম্পন্ন হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট থাকবে না।

পরিদর্শনকালে ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক গোলাম হায়দার রিয়াজ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম মমো প্রমুখ উপস্থিত ছিলেন।বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ