News Bangla 24 BD | ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক আমিনুল ইসলাম - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক আমিনুল ইসলাম


 গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলাভূমি’র উপ-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (৫৭) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তিনি কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি। একটানা ১০ বছর বাংলাভূমি পত্রিকার বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ঢাকার বিভিন্ন দৈনিকে কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে প্রায় ১০ বছর কাজ করেছেন।
সাংবাদিক আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, মাস চারেক আগে জ্বর ও শরীর ব্যথায় কষ্ট ভোগ করতে থাকেন। এ অবস্থায় প্রথমে গত ঈদুল ফিতরের সময় ভর্তি হন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে গাজীপুর ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। মাস দেড়েক আগে চিকিৎসকরা জানান তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরই মধ্যে ঢাকা মেডিকেল, গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসাপাতাল, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে বাড়িতে অবস্থান করে নিয়মিত রক্ত পরিবর্তন করে যাচ্ছেন। বিদেশে উন্নত চিকিৎসা নিতেও মোটা অংকের অর্থের প্রয়োজন। এ সামর্থ্য তাঁদের নেই।
তাই সাংবাদিক আমিনুল ইসলামের প্রাণ বাঁচাতে দৈনিক বাংলাভূমি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করছি। প্রয়োজনে: ০১৭১১১১৯২২৭।

এ বিভাগের অন্যান্য সংবাদ