News Bangla 24 BD | দিনাজপুরে ট্রাক খাদে পড়ে চারজন নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ট্রাক খাদে পড়ে চারজন নিহত


দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কয়লা খনি পয়েন্ট গেট এলাকায় ঘটনাটি ঘটে।

বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- জাকিরুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেন (৩৬), রেজাউল করিম (৪০) ও দিলীপ সিংহ। আহত ৫ জনকে পার্বতীপুর ও ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন।

এ ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি বুধবার সকালে উদ্ধার করেছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

ওসি মাহবুবুল আলম জানান, মঙ্গলবার রাত ১২টায় টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ২৫-৩০টি ইউক্যালিপটাসের গাছ কেটে ট্রাকে বোঝাই করে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বড়পুকুরিয়া কয়লা খনির সামনে ঘন কুয়াশার কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় হতাহতের ঘটনা ঘটে।

আহত মজিবর রহমান ও আসাদ আলী বলেন, তারা ৯ জন শ্রমিক রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৩০টি গাছ কেটে ট্রাক বোঝাই করেন। কাঠ বোঝাই সেই ঢাকাগামী ট্রাকে করে তারা বাড়ী ফিরছিল। ট্রাকটি বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে গেলে অতিরিক্ত ঘন কুয়াশার কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ৯ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয় এবং ৫ শ্রমিক আহত হয়। নিহত ও আহতদের বাড়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিলাকুল গ্রামে।

পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ