কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বার্র্ষিক নির্বাচন সোমবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরিফ হোসেন খোকন কে সভাপতি ও আব্দুল আলীম অভিকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিঠি গঠন করা হয়।
কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনী উৎসবের শুরুতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।
পরে কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈরউপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলীম অভির সঞ্চালনায়এ সময় আরো বক্তব্য রাখেন ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসতিয়াক আহম্মেদ , কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সানোয়ার জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষার সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। নির্বাচনে আগামী ৩ বছরের জন্য আরিফ হোসেন খোকন কে সভাপতি ও আব্দুল আলীম অভিকে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্টপুর্নাঙ্গ কমিঠি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন হান্নান (ভোরের পাতা),
সহ সভাপতি ইউনুস আলী (দিনকাল), সহ সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক বর্তমান/বাংলাভুমি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (বাংলা টিভি/ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ (মাইটিভি/ভোরের ডাক) অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন (৭১ বাংলাটিভি/আমার সংবাদ), তথ্য ও গবেষনা সম্পাদক নাজমুল হাসান (মানবজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান (মুক্ত বলাকা), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম(প্রভাতী খবর/নতুন সময় টিভি), সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম (প্রতিদিনের সংবাদ/টি১চ্যানেল) ধর্ম সম্পাদক সোহেল মিয়া (দেশকাল), সাহিত্য সম্পাদক এইচ.এম সৌরভ (করতোয়া),সমাজকল্যান সম্পাদক আজহারুল ইসলাম লিখন (ঐক্যবানী), মানব সম্পদ সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ (ঢাকার ডাক)
সন্মানিত নির্বাহী সদস্য মোহাম্মদ আফজাল হোসেন (জেষ্ঠ্য প্রতিবেদক মুভি বাংলা)ও রবিউল ইসলাম সুমন (রির্পোটার আর.টিভি)
শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন নির্বাচিত নতুন কমিটির সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান।

বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী
দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী
স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, আওয়ামী লীগও অংশ নিতে পারবে : মাসুদ কামাল
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ
ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার 