News Bangla 24 BD | যেখানে বেকারদের ভাতা চাকুরিজীবীর সমান! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এই প্রস্তাবকে ‘মুড়ি, মিছরি একদর’ বলবেন কিনা, তা পাঠকদের বিচার্য। খবরটি হলো, সুইজাউরল্যান্ডে প্রত্যেক বাসিন্দাই একই পরিমাণ অর্থ উপার্জন করবেন। অর্থাৎ, যিনি চাকরি করছেন, তিনিও যা বেতন পাবেন, বেকার ভাতা বাবদও সরকার সেই একই পরিমাণ অর্থ বেকারদের দেবে। যদি সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়, তাহলে সুইজােরল্যান্ডই বিশ্বের প্রথম দেশ হবে, যেখানে চাকরিজীবী ও বেকার– সকলের সমান আয় হবে।।

বেকার জীবন মানেই পরের ভরসায় দিন গুজরানের ইতি হতে চলেছে সুইজাুরল্যান্ডের যুবসম্প্রদায়ের। সে দেশের বুদ্ধিজীবী মহলের একাংশ সরকারকে প্রস্তাব দিয়েছে, প্রত্যেক নাগরিকের আয় সুনিশ্চিত করা হোক। এবং একই আয় করে দেওয়া হোক। প্রস্তাবে বলা হয়েছে, প্রত্যেক বাসিন্দার আয় ১ হাজার ৭০০ ইউরো করে দেওয়া হবে (প্রায় ২ লাখ টাকা)। যে ব্যক্তি চাকরি করবেন, তিনিও এই টাকাই বেতন পাবেন। যিনি বেকার, তিনিও ওই একই অর্থ পাবেন সরকারের কাছ থেকে ভাতা বাবদ। এখানেই শেষ নয়। বাচ্চাদের জন্যও ৪৩০ ইউরো করে ভাতার চালু করার প্রস্তাব বিবেচনা করছে সুইস সরকার।

সম্প্রতি সুইজারল্যান্ডের বুদ্ধিজীবী মহল একটি সমীক্ষা চালিয়ে দেখেন, দেশের একটা বড় অংশের মানুষের পর্যাপ্ত রোজগারের উপায় থাকলেও, তারা কাজ করতে চাইছেন। মাত্র এক তৃতীয়াংশ মানুষ বাড়িতে বসে থাকার পক্ষপাতি। তাই সরকার যদি ভাতা সুনিশ্চিতও করে দেয়, তাহলেও কেউ বাড়িতে বসে থাকতে চাইবে না। কাজ করবে।

প্রস্তাবটি যদি গৃহীত হয়, তাহলে সুইস সরকারের কোষাগার থেকে বছরে ১৪৩ বিলিয়ন ইউরো খরচ হবে।- সংবাদমাধ্যম

এ বিভাগের অন্যান্য সংবাদ