News Bangla 24 BD | বিপিএল উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিপিএল উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিপিএলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই টুর্নামেন্ট উপভোগ করবেন। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ এরপর পুরো শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে আতশবাজির ঝলকানি ছিল দেখার মতো।

পুরো স্টেডিয়ামকে রাঙানো হয়েছে বর্ণিলভাবে। প্রধানমন্ত্রীর বড় একটা ছবি শোভা পাচ্ছে পূর্ব গ্যালারিতে। সব মিলিয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএল উদ্বোধন হলো।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই অবশ্য কনসার্ট দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৫টা ২৫ মিনিটে এটি শুরুর কথা থাকলেও বাংলাদেশি শিল্পী মহিদুল ইসলাম খান মঞ্চে ওঠেন সন্ধ্যা ৬টায়।

কয়েকটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করছে এই অনুষ্ঠান। এ ছাড়া প্রতিটি বিভাগীয় শহরে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে অনুষ্ঠানটি। ঢাকা শহরের বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ