News Bangla 24 BD | চিলমারীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চিলমারীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

চিলমারীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিলমারীতে থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক যুগের খবর সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার এর সঞ্চালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক নাজমুল হুদা পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সুর্য্য, সাওরাত হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু প্রমুখ।এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু ।

পরে উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এ্যাড. আহসান হাবিব নীলু, মানবিক সাংবাদিকতায় হুমায়ুন কবির সুর্য্য, কাব্যিক কবি স্বপন শার্মা, ছান্দসিক কবি মোস্তারি বেগমকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ