News Bangla 24 BD | টঙ্গী প্রেসক্লাব মার্কেট ভাংচুর ও লুটপাটের অভিযোগ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

টঙ্গী প্রেসক্লাব মার্কেট ভাংচুর ও লুটপাটের অভিযোগ


টঙ্গী প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবের মার্কেট শুক্রবার গভীর রাতে ভাংচুর ১০লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এঘটনায় ক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজ।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল জানান, টঙ্গী প্রেসক্লাব অত্র এলাকার একটি ঐহিত্যবাহী প্রতিষ্ঠান। এই ক্লাবের কম্পিউটার অপারেটর, পিয়ন ও বিদ্যুৎ বিলের খরচ যোগাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ক্লাব সংলগ্ন টিনশেডের মার্কেট করে দীর্ঘদিন ভাড়া দিয়ে আসছি। প্রতিদিনের মতো ক্লাবের কার্যক্রম শেষ করে আমরা যার যার বাসায় চলে যাই। কিন্তু পরের দিন শনিবার সকালে ক্লাবের কম্পিউটার অপারেটর আব্দুল কাদের ফোনে জানান, আমাদের মার্কেটর সমস্ত মালামাল ও দোকানপাট কিছুই নেই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মার্কেটের ভাড়াটিয়াদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে বিকেল ৩টায় দোকানের এক ভাড়াটিয়া হাশেমকে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় আমি প্রতিদিন মার্কেটে থাকি কিন্তু গতকাল বাইরে ছিলাম। সকাল ১১টার দিকে এসে দেখি মার্কেটের কোন অস্তিত্ব নেই। একপর্যায়ে তার কাছে মার্কেটের চুক্তিপত্রের দলিল চাইলে সে বলে আপনাদের পূর্বের সভাপতি আমাদের তিন ভাড়াটিয়ার কাছ থেকে গত দুই মাস পূর্বে আমাদের অগ্রিম বাবদ জমা টাকা দেয়ার কথা বলে নিয়ে গেছে। এর বেশি কিছু বলতে পারবো না। এব্যাপারে টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মেরাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি চুক্তিপত্রের দলিল নিজের কাছে থাকার কথা স্বীকার করেন।
ক্ষতি পুরন না দিয়ে উচ্ছেদে না করা হয় মালিকপক্ষের সাথে ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ স্থানীয় প্রশাসনের সাথে একাধিকবার আলোচনা হয়েছে ও টঙ্গী প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ