News Bangla 24 BD | শাহাদাত-নিত্যর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শাহাদাত-নিত্যর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ


শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম বৃহস্পতিবার এ অভিযোগপত্র গ্রহণ করে চার্জগঠনের জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আদালতে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যা শাহাদাত উপস্থিত ছিলেন। স্ত্রী জামিন আবেদন করলে আদালত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মঞ্জুর করেন। অন্যদিকে শাহাদাত হাইকোর্ট থেকে নেওয়া জামিনে রয়েছেন।

২০১৫ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতের মিরপুর থানার জিআর শাখায় করা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান মারধর করে তার পা ও হাতের আঙুল ভেঙে দিয়েছেন। সে যেন বাসা থেকে পালাতে না পারে সে জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করা হয়। শাহাদাতকে তিন দিনের রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেন তিনি। নির্যাতনের শিকার মাহফুজা আক্তার হ্যাপীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তদন্তে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। চার্জশিটে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪-এর (২) খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্যা শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ