News Bangla 24 BD | ঝিনাইদহে মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

ঝিনাইদহে মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
টান উত্তেজনার মধ্য দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বাজার গোপালপুর পৌর মার্কেটের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী। এ সময় ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, জেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক উজ্জ্বল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মধুহাটি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল। আলোচনা সভা শেষে সম্মেলনে সভাপতি পদে আলমগীর আজাদ সম্রাট ও সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন জুয়েলকে নির্বাচিত করা হয়। রাতে অধিবেশন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ