আগের তুলনায় অনেক বেশি শিশু স্কুলে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই প্রতিটি শিশু স্কুলে যাবে। সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এজন্য এখন আগের তুলনায় বেশি শিশু স্কুলে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ৫ম শ্রেণিতে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছি। মেধা বিকাশের সুযোগ করে দিয়েছি। এতে একটা সুবিধা হয়েছে, আগে জীবনের প্রথম পরীক্ষা হিসেবে এসএসসি পরীক্ষা দিতে গেলে একটা ভয় কাজ করতো। এখন আর সেই ভয় নেই।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতায় আসলে স্বাক্ষরতার হার কমে যায়। আর আমরা ক্ষমতায় এসে সেটা বাড়ানোর চেষ্টা করি। ইতিমধ্যে পাশের ৯৮ হারের উপরে উঠেছে। সেজন্য আমরা আনন্দিত। ইনশাল্লাহ আমরা শতভাগ নিরক্ষতামুক্ত বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 