News Bangla 24 BD | সেই ক্ষুদে ভক্তকে মেসির জার্সি উপহার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সেই ক্ষুদে ভক্তকে মেসির জার্সি উপহার


জার্সি কেনার সামর্থ্য তার ছিল না। তাই বলে কি লিওনেল মেসির প্রতি ভালোবাসা দমিয়ে রাখা যায়! পাঁচ বছরের মুরতজা আহমাদিও পারেননি, তাই তো পলিথিন দিয়েই মেসির জার্সি বানিয়ে ফেলেছিলেন।

এই খবর মেসির কানে যেতেও বেশি সময় লাগেনি। আফগানিস্তানের এক গ্রামের এই ক্ষুদে ভক্তের সাথে দেখাও করবেন তিনি। আর এই দেখা করার সব ব্যবস্থার দায়িত্ব নিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন।

ছোট মুরতজার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়ার পরই মেসি এই ভক্তের বিষয়ে জানতে পারেন। এরপরেই মেসি মুরতজার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।

বার্সেলোনা ফুটবল ক্লাব থেকে মুরতজার জন্য একটি জার্সি পাঠানো হয়ছে। যা পরে ফুটবল খেলা অবস্থায় হাস্যজ্জল ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ