গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সকালে আসেন। সেখানে তিনি হাসপাতালের কাউন্টারে দাঁড়িয়ে নিজের নাম নিবন্ধন করে ফি পরিশোধের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে হাসপাতালে পৌঁছালে এর সিইও জয়তুন সোলায়মান ও ডিরেক্টর আরিফ মাহমুদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে হাসপাতালের দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য চেকআপ শুরু হয় দেশের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধানমন্ত্রীর নাক, কান ও গলা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এ সময় স্বাস্থ্য পরীক্ষায় আরো অংশ নেন ডা. ওয়াজিহা আক্তার জাহান, ডা. বনজবা ও ডা. শাহানা ফেরদৌস। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা ছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক রোগীকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী ।
২০১৩ সালের ১৮ নভেম্বর মালেশিয়ার প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট্রের যৌথ উদ্যোগে এ হাসপাতালটি যাত্রা শুরুর পর থেকেই মেডিসিন,সার্জারি, গাইনি, শিশু, চক্ষু, নাক-কান-গলা, নিউরোমেডিসিন ও হৃদরোগসহ সকল ধরনের রোগের উন্নত চিকিৎসাসেবা দিয়ে হাসপাতালটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এছাড়া এমআরআই, সিটি স্ক্যান, ক্যাথ ল্যাব, ডায়ালাইসিসসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও আর্ন্তজাতিক মানের নাসিং সেবা প্রদান করে দেশের চিকিৎসাখাতে ইতোমধ্যেই বিশেষ স্থান দখল করে নিয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 