গাজীপুরে ৫ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা, এক জন আটক
প্রতাব কুমার গোপ : তিতাস কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত অবৈধভাবে গ্যাস ব্যাবহারের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকার ৫ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করেছে তিতাস গ্যাস পরিচালিত মোবাইল কোর্ট। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত এলাকার চারটি পয়েন্টে অভিযান পরিচালনা ও মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি করপোরেশনের বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় অবৈধ লাইন উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে উক্ত এলাকার নূর জাহানকে ২০ হাজার টাকা, আর. সুলতানাকে ১০ হাজার টাকা, শাহ জামালকে ৫ হাজার টাকা, জয়নাল আবেদীনকে ৩০ হাজার টাকা ও শাহনাজ আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা সোলায়মান মুন্সী, ফয়েজ মুন্সী, শরীফ ও মতিকে আটক করার জন্য তাদের বাসায় অভিযান পরিচালনা করা হয় কিন্ত মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তারা বাসা থেকে পালিয়ে যায়। তবে বোর্ডবাজার এলাকায় সোলায়মান মুন্সীর অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান অবৈধ কাগজপত্র, তিতাস গ্যাসের লগো সম্বলিত প্রায় ৫ হাজার গ্রাহকদের ফাইল, বিভিন্ন অফিসারের নামে, থানার নামে ও কাউন্সিলরের নামের সিল, বিভিন্ন আইডি কার্ড, মদের বোতল ও যৌন উত্তেজক স্প্রে উদ্ধার করা হয়। এসময় সোলায়মান মুন্সীর ছেলে নিজাম উদ্দিন ফয়েজকে আটক করা হয় ও অফিস সিলগালা করে দেওয়া হয়। আটককৃত ফয়েজকে স্থানীয় গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার সুপারিশ করা হয়। অভিযানে ৪ শতাধিক বাসার ৭শত চুলার লাইন বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় আড়াই কিলোমিটার এলাকার পাইপ তুলে ফেলা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ম্যানেজার সুরুজ আলম, ডেপুটি ম্যানেজার আবু সুফিয়ান, আব্দুল্লাহ হাসান আল মামুন, আব্দুল আলিম রাসেল, মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান উপস্থিত ছিলেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 