News Bangla 24 BD | বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে -স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে —স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম


সদস্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে তারা সঠিক রাজনীতির পথে হাটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে আগুন দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে সাধারন মানুষের সমর্থন আদায় করা যায় না । অবশেষে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে বলেছেন,স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে নির্মানাধীন ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের গণতন্ত্র ও দলকে সুসংহত এবং সংগঠিত করার স্বার্থেই স্থানীয় সরকারের তৃণমুলের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, পৌরসভা নির্বাচনের মতোই ইউনিয়ন পরিষদের নির্বাচনও হবে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহনের জন্য তিনি বিএনপির প্রতি আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ