News Bangla 24 BD | জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 


সাগর কর্মকার : জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানে অফলাইন এবং অনলাইন সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসা গত এক বছরের যাবতীয় কর্মকাণ্ড উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ সাগর কর্মকার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। পরে তা সকল সদস্যের সম্মতিতে গৃহীত হয়।
এসময় নতুন সদস্য আহ্বানসহ সংগঠনের সদস্যরা চলতি বছরে জাবি প্রেসক্লাবের কার্যক্রম নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিন সঞ্চালিত এই সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক কে এম আক্কাছ আলী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক ড. কবিরুল বাশার প্রমুখ। এসময় সহযোগী অধ্যাপক ড. মো. আওলাদ হোসেন, জাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, সাবেক সভাপতি রিজু মোল্লা, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মোঃ রায়হান চৌধুরী (মন), সাংগঠনিক সম্পাদক অরিত্র দাস, দপ্তর সম্পাদক হাসান তানভীর, কার্যকরী সদস্য খলিলুর রহমান, নূর হাছান নাঈম ও ইমন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ