News Bangla 24 BD | “ঢাকা পোষ্ট” দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

“ঢাকা পোষ্ট” দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে


মোঃ বায়েজীদ হোসেন: সারা দেশের ন্যায় নানা আয়োজনে অনলাইন নিউজ প্রোর্টাল “ঢাকা পোষ্ট” এর উদ্বোধনী গাজীপুরেও অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কোরআন তেলাওয়াত, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগরের রাজবাড়ি সড়কের হাবিবুল্লাহ স্মরণিতে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগে শিশু ছাত্র ফাবিদনূরের কোরআয়ান তেলাওয়াত শেষে ঢাকা পোষ্টের গাজীপুর প্রতিনিধি মো: মিলটন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হাসান, গাজীপুর জেলা পরিষদের সদস্য রাশিদা খন্দকার, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মো: মুজিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের মো: খায়রুল ইসলাম, দেশ রুপাপ্তরের মো: আমিনুল ইসলাম, যুগান্তরের শাহ সামসুল হক রিপন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন মানবকণ্ঠের গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভূইয়া, প্রতিদিনের সংবাদের মো: হাসমত আলী, আমাদের কন্ঠের মো: জহিরুল ইসলাম, স্থানীয় দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক আবু হানিফা, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার। এছাড়া আরো গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ঢাকা পোষ্টের সার্বিক শুভকামনা জানিয়ে বলেন, ঢাকা পোষ্ট দেশের একটি ব্যতিক্রমি নিউজ পোর্টালা হবে। যা দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে। দেশের নির্যাতিত নিপিড়িত গণমানুষের প্রিয় এবং উন্নয়নের মূলধারায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল হয়ে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ