News Bangla 24 BD | শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কবিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল। আদালতের বিচারক জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছে কিছু ব্যবসায়ী এমন খবরে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুন্ডুর গুদামে প্রায় তিন শত ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। যার পরিমান ৬১ হাজার লিটারের বেশি হবে। এছাড়াও রাজু কুন্ডু নামের আরেক ব্যবসায়ীর গুদামে ২০ ব্যারেল তেল মজুত পান। যার পরিমান ৪ হাজার ৮০ লিটার। অতিরিক্ত মজুদ রাখার অপরাধে শংকর কুন্ডুকে ২০ হাজার ও রাজু কুন্ডুতে ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক। মজুদকৃত তেলের ব্যাপারে পরবর্তীতে সিন্ধান্ত জানানো হবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল। অভিযানে শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ