খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিন সকালে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে, কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সেলিমা। একইসঙ্গে তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।
একইদিন দুপুরে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেয় আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে উনার জন্য পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেটা কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না, এটা মুক্তি।
তিনি বলেন, উনারা (খালেদা জিয়ার পরিবার) আরেকটা দরখাস্ত করেছেন, এক্সটেনশনের (মুক্তির মেয়াদ বাড়ানোর) জন্য। সেই দরখাস্তটা আমার কাছে আসছে। আমরা পাঠিয়ে দেবো মতামত। সেই মতামত জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।
এ পর্যন্ত চারবার ৬ মাস করে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। চলতি মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে।

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা 