News Bangla 24 BD | সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহি উদ্দিন সরকার নাঈম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক শারমিন আরা, কালেরকণ্ঠ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার, বাংলাদেশ পোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। বক্তারা, নাঈম হত্যাকান্ডে জড়িত আসামিদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ