গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় লাইসেন্সবিহীনভাবে হাসপাতাল পরিচালনার দায়ে শরীফ জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে গাজীপুর জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম।
জানা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই শরীফ জেনারেল হাসপাতাল নামে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। গাজীপুর জেলা এনএসআইয়ের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানার অর্থ পরিশোধ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি বিধিবিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসনের এ ধরনের অভিযানে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 