News Bangla 24 BD | সাংসদ লতিফের বিরুদ্ধে দুটি মামলা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংসদ লতিফের বিরুদ্ধে দুটি মামলা


বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এই দুটি মামলা দায়ের করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন।

একটি মামলার বাদী সাইফুদ্দিন আহমেদ রবির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে এম এ লতিফ এমপির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। অপর মামলার আইনজীবী রনি কুমার দে জানান, এমপি লতিফের বিরুদ্ধে বাদী বেলায়েত হোসেনের দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ