সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটিতে এমন ঘোষণার পর কর্মকর্তাদের অনেকে ডিভাইস ধ্বংস করে ফেলেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ বা পরিষেবা কর্মীদের’ সবার জন্য মোবাইল নিষিদ্ধ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা ফোন থেকে নিষেধাজ্ঞার আদেশটি পড়ছেন। অন্যদিকে আরেক কর্মকর্তা ফোনগুলো ভেঙে ফেলছেন। আদেশে বলা হয়েছে, ফোন ব্যবহার করলে তার মোবাইল ফোনটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর ওপর আইনি ও শরিয়া উভয় দণ্ড আরোপ করা হবে। এতে বলা হয়েছে, আদেশ থেকে কোনোরকম ছাড় পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত ডিক্রি বা অনুমতি লাগবে।
আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্র বলছে, আদালতের এই আদেশ বর্তমানে ‘বিক্ষিপ্তভাবে’ কার্যকর করা হচ্ছে। কিছু এলাকায় কেবল সরকারি কর্মকর্তাদের ওপর এটি কার্যকর করা হচ্ছে। আবার কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপরও প্রয়োগ করা হচ্ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ বিষয়ে তালেবান মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র: দ্য গার্ডিয়ান

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প
সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত 