News Bangla 24 BD | মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ - News Bangla 24 BD
News Head
 শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’


নিউজ বাংলা বিডি ডেস্ক :: দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’-এর ফিক্সচার রিভিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্ধারণ করা হয় টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচসূচি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল, যাদের মধ্যে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মোট ১৬টি ম্যাচ। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৮, ২৯ ও ৩০ জুন, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।
উল্লেখ্য, ফিক্সচার রিভিল অনুষ্ঠানের আগে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্যুর, জার্সি রিভিল ও ট্রফি ট্যুর আয়োজন করা হয়; যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে টুর্নামেন্ট নিয়ে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আজকের ফিক্সচার রিভিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই পুরো প্রচারণা ক্যাম্পেইনের সমাপ্তি ঘটল, এবং একইসঙ্গে শুরু হলো মূল লড়াইয়ের প্রথম ধাপ।
এই খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকার প্রাইজমানি, রানার্সআপ পাবে ২ লাখ টাকা, এবং দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১ লাখ করে টাকা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জিটিভিতে (GTV), ফলে সারাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন ক্যাম্পাস ফুটসালের এই উন্মাদনা। ফিক্সচার রিভিল অনুষ্ঠানে লটারি পদ্ধতিতে নির্ধারণ করা হয় প্রথম রাউন্ডের প্রতিপক্ষ। একটি জারে রাখা ৩২টি দলের নাম থেকে পর্যায়ক্রমে দুটি করে নাম তুলে একটি করে ম্যাচ চূড়ান্ত করা হয়, এবং প্রতিটি ফলাফল সঙ্গে সঙ্গে স্ক্রিন ও বোর্ডে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তা, ম্যাচ অফিসিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় গুলোর টিম ক্যাপ্টেন ও প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে দলগুলো ম্যাচ সূচি, নিয়মকানুন ও পরবর্তী প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। পরে দলভিত্তিক ও যৌথ গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ