বিচারপতিদের আদালতের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান
বর্তমান ও সাবেক বিচারপতিদের আদালতের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
বুধবার একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানির সময় এ আহ্বান জানান তিনি।
সকালে দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে মীর কাসেম আলীর আপিলের শুনানি শুরু হয়। এদিন মীর কাসেম আলীর পক্ষে শুনানির জন্য দাঁড়ান সম্প্রতি হাইকোর্ট থেকে অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
গতবছরের ৩১ ডিসেম্বর অবসরে গেছেন তিনি। এখন বিচারপতি নজরুল ইসলাম অবসর-পরবর্তী ছুটিতে রয়েছেন। ফলে এখনও সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন তিনি।
বিচারপতি নজরুল ইসলাম তার জন্য বরাদ্দকৃত সরকারি বাড়িতে থাকছেন। গাড়ি ও গানম্যান ব্যবহার করছেন।
এ অবস্থায় নজরুল ইসলাম চৌধুরীর বিষয়ে আপত্তি জানান রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এক পর্যায়ে ওই বিচারপতির উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘সরকারি সুযোগ-সুবিধা নেয়া অবস্থায় অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিদের আদালতের প্রথা ও নিয়ম-কানুন মেনে চলা উচিত।’
উল্লেখ্য, অবসরের পর অনেক বিচারপতিই হাইকোর্টে প্র্যাকটিস করে আসছেন। তবে অবসর গ্রহণের কতদিন পর একজন বিচারপতি আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইন নেই।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 