News Bangla 24 BD | দ্বিতীয় দফায় ১০ পৌরসভার ভোট ২০ মার্চ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফায় ১০ পৌরসভার ভোট ২০ মার্চ


দ্বিতীয় দফায় ১০ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ মার্চ ভোটের দিন রেখে পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।

এবার রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট হচ্ছে।

গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ