News Bangla 24 BD | প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গাজীপুর আনসার একাডেমিতে যাচ্ছেন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গাজীপুর আনসার একাডেমিতে যাচ্ছেন


গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গাজীপুর যাচ্ছেন।

তিনি গাজীপুরের সফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে আয়োজিত জাতীয় সমাবেশ উপলক্ষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে নয়টায় একাডেমিতে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে পুরো একাডেমিকে বর্ণিল সাজে সুসজ্জিত করা হয়েছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সারা দেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, ৩ লাখ অঙ্গিভূত আনসার এবং ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য রয়েছে। এর মধ্যে ৪৫ হাজার আনসার সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরি করছেন। বাকিরা সরকারি প্রয়োজনে নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করে থাকেন। এবারের কুচকাওয়াজে ৬ শতাধিক আনসার ভিডিপি অংশ নিবে। এছাড়াও দরবারসহ বিভিন্ন পর্বে আড়াই হাজার আনসার ও ভিডিপি সদস্যরা যোগদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। গাজীপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট ড. সাইফুর রহমান জানান, সমাবেশে প্রাধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ ছাড়াও সেবা ও সাহসিকতা ক্যাটাগরিতে ৭৯ জনকে বাংলাদেশ আনসার পদক ও রাষ্ট্রপতি আনসার পদক এবং বাংলাদেশ ভিডিপি পদক ও রাষ্ট্রপতি ভিডিপি পদক প্রদান করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ