News Bangla 24 BD | কোপা দেল রে’র ফাইনালে বার্সা - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

বার্সেলোনার ফাইনাল খেলাটা অনুমিতই ছিল। গত সপ্তাহে ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কাতালানরা জিতেছিল ৭-০ গোলে। তাই দ্বিতীয় লেগে এই পার্থক্যটা যে ঘুচানো সম্ভব নয়, সেই বিশ্বাস খোদ ভ্যালেন্সিয়ারও ছিল। হলও তাই। বার্সা কোচ লুই এনরিক এমএনএস হিসেবে পরিচিত মেসি, নেইমার ও সুয়ারেজকে বিশ্রাম দেন দ্বিতীয় লেগের ম্যাচে। এরপরও বার্সা প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে। তাই কোপা দেল রে’র সেমিফাইনালে দুই লেগে ৮-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছেছে বার্সা।

এই টুর্নামেন্টে বার্সা বর্তমান চ্যাম্পিয়ন। নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোর মৌসুমের মাঝপথেই নিষিদ্ধ হয় আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাই এবারও শিরোপা প্রত্যাশী দল হিসেবে নিঃসন্দেহে বার্সাই ফেভারিট। কারণ ফাইনালে তারা হয়তো প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেভিয়াকে। বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম লেগের খেলায় দলটি সেল্টা ডি ভিগোকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে।

বার্সা অপরাজিত থাকার নতুন রেকর্ডও ছূঁয়েছে এই ম্যাচে। ভ্যালেন্সিয়ার সঙ্গে এই ড্র-তে টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকল বার্সা। এর আগে ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার সময়ে বার্সা টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল।

যে ম্যাচের রেকর্ডের হাতছানি ছিল সেখানেই বার্সার আক্রমণভাগের ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজকে বিশ্রাম দেন এনরিক। এমনকি প্রথম লেগে ন্যু ক্যাম্পে থাকা দলের ২২ জনের মধ্যে এই ম্যাচে ছিলেন মাত্র পাঁচজন। সেকেন্ড টিম নিয়ে মাঠে নামা বার্সার বিপক্ষে শুরুতে গোল করে অবশ্য এগিয়ে ছিল ভ্যালেন্সিয়াই। ৩৯ মিনিটে নেগ্রেদো গোল করেন ভ্যালেন্সিয়ার হয়ে। বার্সার হয়ে সমতাসূচক গোল করেন ক্যাপটম। হুয়ান কামারার পাস থেকে গোল করে কাতালানদের রেকর্ডের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ