News Bangla 24 BD | ভারত থেকে বাংলাদেশে আসছে ৪০টি আধুনিক রেলকোচ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভারত থেকে বাংলাদেশে আসছে ৪০টি আধুনিক রেলকোচ


নিউজ ডেস্ক :ভারত থেকে ৪০টি আধুনিক রেলকোচ বাংলাদেশে আসছে আগামী মাসে। বুধবার ভারতীয় রেল মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

রেলপথ মন্ত্রণালয় ও ভারত সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী ১২০টি উন্নতমানের রেলকোচ সরবরাহ করার কথা। এরই প্রথম চালান হিসেবে কোচগুলো আসছে।

জার্মানির লিংকে-হফসম্যান-বুশ (এলএইচবি) কোম্পানির সহযোগিতায় কোচগুলো পাঞ্জাবের কপুরথালা রেলকোচ কারখানায় নির্মাণ করা হয়েছে। ভারতের নয়াদিল্লি থেকে লখনউ রুটে প্রথম দ্রুতগামী ‘শতাব্দী এক্সপ্রেসে’ এই কোচ ব্যবহার করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই বিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিট (এলওসি) দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, এই রেলকোচ সরবরাহের মাধ্যমে তার শুভ সূচনা হচ্ছে।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহম্মদ ফিরোজ সালাউদ্দিনসহ এক প্রতিনিধি দল কপুরথালা কোচ কারখানা পরিদর্শন করে নির্মিত রেলকোচগুলো দেখে আসেন। ১২০টি কোচ তৈরিতে মোট ব্যয় হচ্ছে ৩৬৭ কোটি রুপি। এগুলোর মধ্যে রয়েছে ১৭টি প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, ১৭টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার, ৩৪টি সাধারণ চেয়ারকার, ৩৩টি সাধারণ চেয়ারকার এবং ১৯টি বিদ্যুৎশক্তি সরবরাহ করার কোচ।

কোচগুলোর অভ্যন্তরীণ নকশা এবং রঙ বাংলাদেশের প্রস্তাব মতো করা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে ভারত ও বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের মধ্যে রেলকোচ সরবরাহ করার চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশে এ কোচগুলোর জন্য রেলপথ পরিবর্তন করতে হবে। তবে প্রচলিত পথে এগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই কোচগুলো এমনভাবে নির্মিত যে, মুখোমুখি সংঘর্ষ হলেও সহজে লাইনচ্যুত হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ