ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২২ মার্চ
শেষ পর্যন্ত আসছে মার্চেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে নির্বাচন হবে ৭৫২ ইউপিতে। এগুলোতে ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ। আজ বৃহস্পতিবারই এর তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হতে পারে ২২ ফেব্রুয়ারি; যাচাই-বাছাই ২৩ ও ২৪ মার্চ এবং প্রত্যাহার ২ মার্চ।
এ ছাড়া দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে এবং ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট গ্রহণ করা হবে।
এর আগে গত ২৮ জানুয়ারি নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের জানিয়েছিলেন, আসছে মার্চ মাসেই ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপে কয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে, তার তালিকা তৈরির পর তা কমিশনের সভায় অনুমোদন নেওয়া হবে।
দেশে এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় প্রতীকে লড়বেন। এ ছাড়া সদস্য (মেম্বার) পদে নির্দলীয়ভাবে ভোট গ্রহণ করা হবে।
বর্তমানে দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯(৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 