News Bangla 24 BD | শনিবার জাতীয় বসন্ত উৎসব - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পয়লা ফাল্গুন বসন্তের প্রথম দিন। এ উপলক্ষে শনিবার ‘বসন্ত উৎসব ১৪২২’ আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।
রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল এনটিভি।
অনুষ্ঠানে থাকছে কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, শিশু-কিশোরদের পরিবেশনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা, দলীয় নৃত্য, দলীয় ও একক সংগীত, দলীয় ও একক আবৃত্তি, বাউল সংগীত এবং দেশের অগ্রগণ্য দলসমূহ ও দেশবরেণ্য একক শিল্পীদের পরিবেশনা।
দীর্ঘ একুশ বছর ধরে চারুকলার বকুলতলা এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে পালিত হয়ে আসছে জাতীয় বসন্ত উৎসব। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সব বয়সী মানুষ অংশ নিয়ে বসন্তকে বরণ করে নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ