News Bangla 24 BD | বাংলাদেশের ‘অব্যাহত সমর্থনে’ কৃতজ্ঞ মাহমুদ আব্বাস - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ‘অব্যাহত সমর্থনে’ কৃতজ্ঞ মাহমুদ আব্বাস


বাংলাদেশকে ফিলিস্তিনের ‘নিঃশঙ্ক সমর্থক’ হিসেবে অভিহিত করেছেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ‘অব্যাহত সমর্থন ও সহযোগিতায়’ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

জর্ডান থেকে জাপান যাওয়ার পথে রোববার প্রথম প্রহরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদ আব্বাসের যাত্রাবিরতির সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট এসব কথা বলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

রাত পৌনে ১টার দিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাখানেক পর টোকিওর উদ্দেশে যাত্রা করেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে প্রেসিডেন্ট ঢাকায় তার প্রথম যাত্রাবিরতি করলেন বলে ফিলিস্তিন দূতাবাস থেকে বলা হয়েছে।

বাংলাদেশ সরকার সবসময়ই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও তার জনগণের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষেও কথা বলে আসছে বাংলাদেশ।

বৈঠকে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলিদের ‘নৃশংসতা’র পাশাপাশি দীর্ঘ দিন অচলাবস্থায় থাকা শান্তি আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অবহিত করেন আব্বাস।

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী।

স্বাধীন ভূমির জন্য ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি বাংলাদেশের ‘দৃঢ় অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেন তিনি। জাতিসংঘ, ওআইসি, ন্যাম ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার রয়েছেন বলেও মাহমুদ আব্বাসকে বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ‘বন্ধুত্ব’ প্রত্যক্ষের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান তিনি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রোদিনি, কূটনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মাজদি আল খালিদী, অর্থনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মুস্তাফা আবু আল রব প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ