কাউকে রান্না করে খাওয়ানোর মধ্যে তৃপ্তি রয়েছে: প্রধানমন্ত্রী
রাজধানীতে বিসিএস উইমেন নেটওয়ার্কের (বিসিএস) এক অনুষ্ঠানে এসে নিজের রান্নার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন কাউকে রান্না করে খাওয়ানোর মধ্যে এক ধরনের তৃপ্তি রয়েছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠারে নারীদের সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে নিজের পারিবারিক জীবনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন ‘আমার আট বছরের নাতি দাদার পুকুর থেকে মাছ ধরে এনে আমাকে বললো, আমি মাছ ধরে এনেছি, তুমি রান্না করবা, মজা করে রান্না করবা। সেদিনের মতো আমি জীবনে আমি এতো নার্ভাস কোন দিন হই নাই। কারণ তার মুখের মজাটা কি রকম সেটা তো আমি জানি না।’
সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘পরে আমার মেয়েও বললো, আমি তো তোমাকে কখনো এত নার্ভাস দেখি নাই।’
ছেলে মেয়েদের পছন্দের খাবার রান্না করা মা হিসেবে তার দায়িত্বেরই অংশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তার সঙ্গে যোগ হয়েছে নাতি-নাতনীদের আবদার। নিজের ঘরের আরও সব মধুর পারিবারিক ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নাতিকে রান্না করে খাওয়াতে পারার মধ্যেও এক ধরনের তৃপ্তি রয়েছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাওয়ার পর নাতিকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কেমন হলো খাবার? বললো খুব মজা। এটাই আমার সেটিসফেকশন।’
তিনি বলেন, ‘আমার আড়াই বছরের নাতি হঠাৎ এসে আমাকে বললো, আমি ভাত খাবো না পোলাও খাবো। তোমার হাতের রান্না খাবো। সেদিন আমার অনেক কাজ। তার মধ্যেও আমাকে সময় বের করে করতে হয়েছে নাতিকে পোলাও রান্না করে দেওয়ার জন্য।’
রান্না করতে পারাটা গৌরবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা অদ্ভুত ব্যাপার আমি মাঝে মধ্যে শুনি। আমি তো একজন মা। আমি রান্না করছি শুনলে সবাই যেন অবাক হয়ে যায়! অবাক হওয়ার কি আছে। আমার ছেলেমেয়ে আমার রান্না পছন্দ করে। আমি প্রধানমন্ত্রী হই আর যাই হই আমার নিজের ছেলে মেয়েদের জন্য রান্না করবো, তাদের মুখে খাবার তুলে দিব এটাতো আমার সবচেয়ে গৌরবের ব্যাপার।
বিসিএস উইমেন নেটওর্য়াকের সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, আয়োজক সংগঠনের মহাসচিব ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও পুলিশের অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম ও কুমিল্লা জেলা প্রশাসনে দায়িত্বরত কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 