News Bangla 24 BD | তথ্যপ্রযুক্তি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

তথ্যপ্রযুক্তি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল


তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান খান।

মাহমুদুর রহমানের পক্ষে মামলার শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিষয়ে অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে বিচারপতির কথোপকথন-সংক্রান্ত স্কাইপ কেলেঙ্কারির ঘটনা পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়।

পরে হাইকোর্ট থেকে জামিন পান মাহমুদুর রহমান। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে এর ওপর শুনানি শেষে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ তার জামিন বহাল রাখেন।

এ ছাড়া সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মোট ৭০টি মামলা করা হয়েছে। তবে এসব মামলায় এরই মধ্যে জামিন পেয়েছেন তিনি। আজ আপিল খারিজ হয়ে যাওয়ায় তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই বলেও জানান আইনজীবীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ