‘আজকের শিশুরা আগামী দিনের শিক্ষক’
আজকের শিশুরা আগামী দিনের শিক্ষক- বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের শিশুরা অনেক মেধাবী ও মননশীল। তাই তাদের সে সুযোগ করে দিতে প্রযুক্তি ব্যবহার সহজলভ্য করা হচ্ছে।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনের শিক্ষক বাচ্চাদের কাছ থেকে ভালো শেখা যায়, তাদের কাছে বিশ্ব এখন উন্মুক্ত।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল সরকার। কিন্তু ২০০১ সালে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ২০০১ সালে সরকার গঠন করতে দেওয়া হয়নি। ফলশ্রুতিতে সাক্ষরতার হার কমে যায়, প্রাথমিকে ঝড়ে পড়ার হারও বাড়ে। কিন্তু পরবর্তীতে সরকার গঠনের পর প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছি।
অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত আছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 