টঙ্গীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসামি নিহত
গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরে নৌবন্দর এলাকায় গোলাগুলি এ ঘটনা ঘটে বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান।
র্যাব বলছে, নিহত জুয়েলের (৩৫) বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে টঙ্গী থানায় মামলা রয়েছে। তিনি নিজের স্ত্রীর চোখ উপড়ে নিয়েছিলেন বলেও পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
মুফতি মাহমুদ খান বলেন, একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে রাতে আরিচপুরে অভিযানে যায় র্যাব। সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জুয়েলের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করলেও তাদের নাম জানাতে পারেননি র্যাব কর্মকর্তারা।
টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, র্যাব-১ এর একটি দল সকালে থানায় জুয়েলের লাশ হস্তান্তর করেছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 