এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় বিচার বিভাগীয় তদন্তে অভিযুক্ত রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহম্মেদ মামলার অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি উল্লেখ করেন।
এর আগে ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক তদন্ত শেষে গত ৯ ফেব্রুয়ারি এই প্রতিবেদন মুখ্য মহানগর হাকিমের কাছে জমা দেন। মুখ্য মহানগর হাকিম পরদিন এই প্রতিবেদন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে জমা দেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 