News Bangla 24 BD | রাজনীতি থেকে দূরে সরাতেই খালেদার বিরুদ্ধে মামলা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজনীতি থেকে দূরে সরাতেই খালেদার বিরুদ্ধে মামলা


Hewlett-Packard
Hewlett-Packard

রাজনীতি থেকে দূরে সরাতেই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গল দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘অনৈতিক ক্ষমতা’কে স্থায়ী করতেই সরকার ‘নতুন ষড়যন্ত্র’ শুরু করছে বলেও অভিযোগ তার। ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি আলোচনা সভাটির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করেছেন বিএনপি নেত্রী। এখনও গণতন্ত্র রক্ষার জন্য গত ৭ বছর তিনি ত্যাগ স্বীকার করে লড়াই করে যাচ্ছেন। মূলত সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই তার নামে মামলা দিয়েছে। সব ধরনের ষড়যন্ত্র নসাৎ করে দিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) জনগণকে দেওয়ার আর কিছু নেই। তথাকথিত উন্নয়নের নামে জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। এখন দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, অধিকার নেই।’

দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও এই সরকারের সমালোচনা করতে শুরু করেছে বলেও দাবি করেন বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব।

এ সময় তিনি সম্প্রতি ভারতের এক সাংবাদিকের করা উদ্ধৃতি উল্লেখ করেন। ওই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশে এখন যা পরিস্থিতি তাতে কর্তৃত্ববাদি সরকার দেশ পরিচালনা করছে। এর কারণে সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডের জন্য রাজনীতিবিদদের সম্মান নষ্ট হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে এবং তারা লুণ্ঠন করবে, শোষণ করবে, এদেশের মানুষের ওপর নির্যাতন করবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের অপরাজনীতির কারণে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। এদেশের মানুষ সব সময়ে আন্দোলন করে তাদের অধিকার রক্ষা করেছে, এবারও করবে।’

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় গণতান্ত্রিক দলের সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব, বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।
পাঠকের মতামত:

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ