‘ঢাকা-চট্টগ্রাম চার লেনের উদ্বোধন মে মাসে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম চার লেনের নির্মাণকাজ শেষের দিকে। মে মাসের শেষ সপ্তাহে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, যু্ক্তিসংগত কারণেই ঢাকা-চট্টগ্রাম চার লেনের নির্মাণ খরচ বেড়েছে। অন্যান্য যে চার লেন প্রকল্পের কাজ চলছে, সেই তুলনায় এই প্রকল্পে যে খরচ বেড়েছে তা কম।
বুধবার সচিবালয়ে তাৎক্ষণিক ব্রিফিং করে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রোড শতভাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় ২২৫ কিলোমিটার রাস্তার এলিভেটেডের জন্য প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে। এখন নকশা প্রণয়নের কাজ চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 