News Bangla 24 BD | ক্ষতিপূরণ দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ক্ষতিপূরণ দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড


এটিএম বুথে জালিয়াতির ঘটনায় গ্রাহকের খোয়া যাওয়া টাকা ফেরত দিল ইস্টার্ন ব্যাংক।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের কনফারেন্স হলে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ ফেরত দেওয়া হয়।

ইস্টার্ন ব্যাংকের ২৪ জন গ্রাহকের ১৭ লাখ ৫৩ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নেয় দুর্বৃত্তরা। আজ অনুষ্ঠানে পাঁচজন গ্রাহকের হাতে এ চেক হস্তান্তর করা হয়। বাকি অন্যান্য গ্রাহকের অর্থ তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত গ্রাহক মাহবুবা আক্তার ৮০ হাজার টাকা ফেরত পেলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমানত রাখি, কার্ড দিয়ে টাকা খোয়া যাবে এটা তো ঠিক না। ব্যাংকের আরো সতর্ক হওয়া উচিৎ। ক্ষতিপূরণ পেয়েছি, ব্যাংককে ধন্যবাদ।’

অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি শুক্রবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। এভাবে ২০ লাখ ১৬ হাজার টাকা তুলে নেওয়া হয়। এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১৭ লাখ ৫৩ হাজার টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ