News Bangla 24 BD | দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ৩১ মার্চ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ৩১ মার্চ


দ্বিতীয় ধাপে দেশের ৬৮৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) একযোগে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, ভোট গ্রহণ ৩১ মার্চ। এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭৫২টি ইউনিয়ন পরিষদে ২২ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ইসি। তবে বিভিন্ন কারণে পরবর্তীতে ১৩টির তফসিল স্থগিত করা হয়।

প্রসঙ্গত, প্রথম দফায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ, প্রতীক বরাদ্দের জন্য ৩ মার্চ ধার্য করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ