News Bangla 24 BD | আজ মহান একুশে ফেব্রুয়ারি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

“শহীদের আত্মদান স্মরণে প্রভাত ফেরি-আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ ফেব্রুয়ারি” মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের এ দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালি স্বাধীকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষা আন্দোলনের ৬৪ বছর পূর্ণ হলো আজ।

বস্তুত একুশে ফেব্রুয়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালিই ভাষার জন্য জীবন দিয়েছিল। ইউনেস্কো ১৯৯৯ সালে ঐতিহাসিক একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। তবে এবারে ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে শহীদ দিবস।

একাত্তরের মানবতাবিরোধী শীর্ষ ৪ জন যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে শহীদ পরিবারের সদস্যদের কষ্ট যন্ত্রণার বোঝা কিছুটা হলেও লাঘব হয়েছে। বাঙালি জাতি অনেকটাই হয়েছে দায়মুক্ত। পাশাপাশি অভিযুক্ত বাকী অপরাধীদের ফাঁসি কার্যকর করার দাবীতে বিশ্ব বাঙালি আজ ঐক্যবদ্ধ। বিশ্বের যেখানেই বাঙালি- সেখানেই যুদ্বাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার তারা। বিশ্ব বাঙ্গালি জাতি আজ জাতীয় শোকের এ দিনে নাশকতাকারী ও দেশদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানাবে। ইতিমধ্যে বাঙ্গালি জাতি অমর একুশে উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

কেন্দ্রীয় শহীদ মিনার, আজিমপুর কবরস্থানসহ একুশের প্রভাতফেরি প্রদক্ষিণের এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপি চার স্তরের নিরাপত্তার ব্যবস্থাসহ শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের সদস্যদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয় হাজার পুলিশ সদস্য মোতায়েন এবং পর্যাপ্ত ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়াও র‌্যাবের পক্ষ থেকেও তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি যথাযথ ও সু-শৃঙ্খল ভাবে উদযাপনের জন্য গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরণের যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশের শহীদ মিনারগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজ। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আজ মহান শহীদ দিবসে সারা বিশ্বের বাঙ্গালি জাতি ২১’র চেতনায় দেশ গড়ার প্রতিজ্ঞায় অঙ্গীকারবদ্ধ। আজ শহীদ স্মরণে বিশ্ব বাঙালি জানাবে হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ