News Bangla 24 BD | বিকৃতিতে ক্লান্ত হয়ে পরেছে বাংলা ভাষা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিকৃতিতে ক্লান্ত হয়ে পরেছে বাংলা ভাষা


দূষণ ও বিকৃতিতে বাংলা ভাষা বিপর্যস্ত হয়ে পড়েছে। চারদিকে চলছে ভাষা বিকৃতির উৎসব। পথে নেমে কান পাতলেই শোনা যায় বিকৃত বাংলা উচ্চারণের কথোপকথন। একটি প্রজন্মের বড় অংশ শুদ্ধ বাংলা উচ্চারণে কথা বলতে পারে না। এদের অনেকের কাছেই ইংরেজি ও বাংলার মিশ্রণে তৈরি নতুন ধরনের ভাষা প্রিয় হয়ে উঠছে।

সমাজের এ অংশের মানুষগুলো ‘র’ উচ্চারণ করে থাকে ‘ড়’-এর মতো করে। ফলে এদের মুখে ‘আমার’ শব্দটি উচ্চারিত হয় ‘আমাড়’-এর মতো। এ ধরনের হাজারো শব্দ বিকৃত হয়ে মুখে মুখে ঘুরছে।

ভাষার বিকৃতি ক্রমশ বাড়তে থাকায় শংকা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর পেছনে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন,
রাজনৈতিক দূরদর্শিতার অভাব, শিক্ষাব্যবস্থার ত্র“টিসহ আরও অনেক বিষয় সম্পৃক্ত বলে মনে করেন তারা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বিশেষজ্ঞরা।

এ ছাড়া বিকৃতির কারণ হিসেবে কিছু নাটকে এ ধরনের ভাষার ব্যবহার, রেডিও জকির ভাষা এবং সম্প্রচার মাধ্যমে প্রচারিত কিছু বিজ্ঞাপনের সংলাপকে চিহ্নিত করেছেন তারা। অভিযোগ উঠেছে মহান জাতীয় সংসদেও কথা বলার সময় অনেকেই শুদ্ধ বাংলা উচ্চারণে কথা বলেন না। এভাবেই বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে বিকৃতির ফলে বাংলা ভাষা ক্লান্ত হয়ে পড়েছে।

এ অবস্থা থেকে উত্তরণের পথ কি হতে পারে- সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। আমাদের দেশপ্রেম বাড়াতে হবে। মাতৃভাষা সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।’

বাংলা ভাষা, বানান, উচ্চারণ নিয়ে কাজ করছে বাংলা একাডেমি। বাংলা ভাষার এই দুর্দিনের কারণ হিসেবে বর্তমান শিক্ষাব্যবস্থা এবং পাঠদানও অনেকখানি দায়ী বলে মনে করেন বাংলা একাডেমির ভাষা প্রশিক্ষণ উপবিভাগের উপপরিচালক মুর্শিদ আনোয়ার। তিনি বলেন, ‘একটি শিশু জন্ম নেয়ার পর তার পরিবার ও পারিপার্শ্বিক অবস্থা থেকে প্রকৃতিগতভাবেই অনেক কিছু শেখে। সমস্যা হয় যখন সে স্কুলে যায়। অনেক শিক্ষক বাংলা শব্দ দিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য শেষ করেন না। তারা বাক্যের মধ্যে ইংরেজি শব্দের ব্যবহার করেন। বেশিরভাগ শিক্ষকই এই প্রবণতায় আক্রান্ত। ফলে শিশুরা বিভ্রান্ত হয়।

এর পাশাপাশি যারা বিভিন্ন সম্প্রচার মাধ্যমে কথা বলেন, তাদের অনেকেই আকাশ সংস্কৃতিতে আক্রান্ত হয়ে কিছু ভাষার উচ্চারণে বিকৃত কৌশল অবলম্বন করছেন। ফলে পুরো বিষয়টি এখন জীবাণু হিসেবে সংক্রমিত হচ্ছে সারা দেশে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ