জঙ্গি অর্থায়নের অভিযোগে দায়ের দুটি মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ জামিন দেন।
এর আগে গত বৃহস্পতিবার একই বেঞ্চ ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিনের আদেশ দিতে ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন- আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা জোগান দেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজ কোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা।
এ অভিযোগে ঢাকার ধানমণ্ডি থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব। পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গতবছরের ডিসেম্বর জামিনে মুক্তি পান। দুই মামলায় গতবছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়। অবশেষে আজ তিনি জামিল পেলেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 