News Bangla 24 BD | জটিল রোগ সারিয়ে তুলতেও সক্ষম গাঁদা ফুল - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

প্রাকৃতিক ওষুধ হিসেবে গাঁদা ফুল অতুলনীয় ভূমিকা রাখতে সক্ষম। নানান রোগের প্রাথমিক চিকিৎসায় এ ফুলের ব্যবহার বেশ কার্যকরী। ফুলটি অনেক জটিল রোগ সারিয়ে তুলতেও সক্ষম। গাঁদা ফুলের ওষুধি গুণগুলো হলো-

অ্যান্টিঅক্সিডেন্টের উৎস
গাঁদা ফুলের উজ্জ্বল কমলা ও হলুদ পাপড়িতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিনয়েড। এই ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‌্যাডিকেল জনিত কোষের ক্ষতির থেকে রক্ষা করে। ধূমপান, দূষণ ইত্যাদির ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফ্রি র‌্যাডিকেল শরীরের কোষের ক্ষতি করে এবং এক পর্যায়ে গিয়ে ডিএনএ এর ক্ষতি সাধন করে। শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করলে ফ্রি র‌্যাডিকেলের এই ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে।

দৃষ্টিশক্তির কাজে
গাঁদা ফুলের প্রাইমারি ক্যারোটিনয়েডে আছে লুটেইন ও জিয়াক্সান্থিন যা চোখের রেটিনাকে ভালো রাখে এবং চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে।

আলসার প্রতিরোধে
গবেষণায় জানা গেছে, গরম পানিতে গাঁদাফুলের পাঁপড়ি ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে চা বানিয়ে খেলে তা মুখ ও পাকস্থলির আলসার প্রতিরোধ করে ।

ক্যান্সারের ঝুঁকি কমায়
গাঁদা ফুলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ১৯৯৮ সালের জার্নাল অফ নিউট্রিশনের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, গাঁদা ফুল ক্যান্সারের ঝুঁকি কমায়। এই গবেষণায় ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন যে, গাঁদা ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ব্রেস্ট ক্যান্সার টিউমারের ঝুঁকি কমিয়ে দেয়।

গবেষণায় আরো দেখা যায় যে, লুটেইন টিউমার এর সংখ্যা কমানোর পাশাপাশি নতুন টিউমার কোষ গঠনেও বাঁধা দেয়। বলা হয়েছে, গাঁদা ফুল লিউকোমিয়া ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক। প্রচুর লাইকোপিন থাকায় হার্টের অসুখে ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়।

ক্ষত সারায়
কোথাও কেটে গেলে কিংবা আঘাত পেলে গাঁদাফুল অথবা এর গাছের পাতার রস দিলে রক্ত পড়া বন্ধ হয় এবং বেশ দ্রুত ক্ষত সেরে যায়। পোড়া ত্বকেও গাঁদা ফুলের রস লাগালে তাৎক্ষণিক প্রশান্তি মেলে। ব্রাজিলের গবেষকরা ইঁদুরের উপর গবেষণা করে দেখেছেন যে, ক্ষত স্থানে গাঁদাফুলের রস লাগালে নতুন স্কিন টিস্যু জন্মাতে সহায়তা করে এবং ক্ষত স্থানটি দ্রুত সেরে যায়।

ত্বকের যত্নে
রোদে পোড়া ত্বকে গাঁদা ফুলের রস লাগালে কিছুক্ষণের মধ্যেই জ্বালা ভাব চলে যায় এবং ত্বক শীতল হয়ে যায়। এছাড়াও গাঁদা ফুলের অ্যান্টি অক্সিডেন্টের কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না সহজে। গাঁদাফুল হলো প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক। তাই ব্রণের উপর গাঁদা ফুলের রস লাগালে দ্রুত ব্রণ সেরে যায়।

ইনফেকশন রোধে
গোসলের আগে গাঁদাফুলের পাপড়ি পরিষ্কার পানিতে ফুটিয়ে নিন। সেই পানি কুসুম গরম থাকতেই গোসলের পানিতে মিশিয়ে গোসল করে নিন। ভ্যাজিনাল ইনফেকশন, ব্লাডার ইনফেকশন, একজিমা প্রতিরোধ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ