News Bangla 24 BD | সরকার ও নির্বাচন কমিশন যেন জমজ ভাই-রিজভী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সরকার ও নির্বাচন কমিশন যেন জমজ ভাই–রিজভী


আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে শতাধিক চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমাদানে বাধার অভিযোগ তুলে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যেন জমজ ভাই।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘সরকার ইউপি নির্বাচনকে আরেকটি দখলবাজি মহড়ার উৎকৃষ্ট মডেল বানাতে চায়। সেজন্যই সরকার ও নির্বাচন কমিশন যমজ ভাইয়ের মতো একযোগে কাজ করে চলছে। জনগণ জানে, আসন্ন ইউপি নির্বাচনের পরিণতি কী হবে।’

রিজভী বলেন, ‘একমাত্র আন্দোলনের পথই হচ্ছে চূড়ান্ত পথ। এই সরকারের অধীনে নির্বাচন মানেই দখলবাজি আর কেড়ে নেয়ার মহোৎসব। সুতরাং নিজেদের অধিকার আদায়ের জন্য সম্মিলিতভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এটিই হবে নির্বাচনী প্রহসনের উপযুক্ত জবাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আসাদুল করিম শাহীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ