News Bangla 24 BD | নাশকতাকারীরা সরকারি চাকরি পাবে না: আইজিপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাশকতাকারীরা সরকারি চাকরি পাবে না: আইজিপি


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নাশকতাকারী অথবা এলাকায় যাদের দুর্নাম আছে, এখন থেকে তারা সরকারি চাকরি পাবে না। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে একটি আন্তর্জাতিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি।

নাশকতাকারীদের সব সরকারি চাকরি নাকি শুধু পুলিশে নেয়া হবে না- অনুষ্ঠান শেষে সাংবাদিকরা আইজিপির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু সরকারি চাকরিতে পুলিশ ভ্যারিফিকেশন লাগে তাই সব সরকারি চাকরিতেই তাদের নেয়া হবে না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাশকতা মামলা আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করছি না। নাশকতাকারী যে দলেরই হোক তাদের সরকারি চাকরিতে নেয়া হবে না।’

এর আগে বুধবার জাতীয় সংসদে পুলিশ বাহিনীর নতুন নিয়োগে যাতে জামায়াত-শিবিরের কোনো লোক না ঢুকতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন “সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত, যারা অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যকলাপে লিপ্ত, তারা যেন একটা সুশৃঙ্খল বাহিনীতে আসতে না পারে, এটা দেখার দায়িত্ব পুলিশ বাহিনীর। “সেই জামাত-শিবিরের লোক পুলিশ বাহিনীতে ঢোকার ব্যাপারে সচেতন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ