News Bangla 24 BD | চারতলা থেকে ফেলে দেওয়া সেই নবজাতকের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চারতলা থেকে ফেলে দেওয়া সেই নবজাতকের মৃত্যু


জন্মের পর ভবন থেকে নিচে ফেলে দেওয়া নবজাতক ‘বেবি অব বিউটি’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খাজা আবদুল গফুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১ ফেব্রুয়ারি সকালে রমনার বেইলী রোডের পিঠাঘর সংলগ্ন একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই ছেলে শিশুকে ফেলে দেন তার মা বিউটি। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। অবৈধ গর্ভধারণের কারণে শিশুটিকে হত্যা করতে চেয়েছিলেন ওই নারী।

পরে ওই শিশুটিকে উদ্ধার করে মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

ওই হাসপাতালে ‘বেবি অব আদ-দ্বীন’ নামে ভর্তি হওয়া শিশুটিকে ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানকার রেজিস্ট্রি খাতায় ‘বেবি অব বিউটি’ নামে নবজাতকের নাম রেজিস্ট্রি করা হয় বলে জানিয়েছিলেন রমনা থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।

চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে (ওয়ার্ড নম্বর-২১১) চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শিশুটির মাও ভর্তি আছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ