প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী মোস্তফা শহীদ আর নেই
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, হবিগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদ আর নেই। তার ছেলে নিজামুল হক রানা জানান, তার বাবা রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেন। জাতীয় সংসদে ছয়বার হবিগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৭৮ বছর।
নিজামুল হক বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মঙ্গলবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়েছিল। পরিবার জানায়, বিকাল সাড়ে ৪টায় এনামুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের সাউথ প্লাজায়। সেখানে জানাজার পর হেলিকপ্টারে করে কফিন নেওয়া নেওয়া হবে হবিগঞ্জে ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ঈদগাহ মাঠ ও দুপুর ২টায় মাধবপুর উপজেলা সদরে, চুনারুঘাটে ঈদগাহ মাঠ ও সব শেষে শায়েস্তাগঞ্জ ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 