News Bangla 24 BD | নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার চেষ্ঠা করবেন না - খাদ্য মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার চেষ্ঠা করবেন না — খাদ্য মন্ত্রী


অহেতুক নির্বাচনকে বিতর্কিত না করে তৃণমূলে দল গোছান। নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার চেষ্ঠা করবেন না মন্তব্য করে বলেছেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে তৃণমূলে নেতৃত্ব তৈরি করার সুযোগ করে দিয়েছে।

তিনি আরো বলেন, ‘সামরিক ছাউনিতে দল গঠন করে এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করতে গিয়ে বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে তাদের সঙ্কটটা কোথায়। তৃণমূলে নির্বাচন করতে গিয়ে বিএনপি মনোনয়ন দেয়ার মত নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। কারণ নেতৃত্ব দেয়ার মত যোগ্য নেতা তৃণমূলে বিএনপি তৈরি করতে পারেনি। ইউপিতে প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই নিজেদের সাংগঠনিক সংকট আড়াল করার জন্য রোজই তারা (বিএনপি) সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন ও সরকারকে দোষারোপ করছে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, অভিনেতা ড্যানি সিডাক, লেখক ও নাট্য নির্দেশক ফালগুনী হামিদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ